শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার
১১

সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। নিহত যুবক সামিম (১৮) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর চর নয়নশুকা এলাকার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান,গতকাল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রেহাইচর এলাকায় সামিম হঠাৎ সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।

স্থানীয় বাসিন্দা ও জেলেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ (সোমবার) সকালে তার লাশ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে সামিম নদীতে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com