শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় ৩ বছরের কারাদণ্ড

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় ৩ বছরের কারাদণ্ড
২৪

চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় একজনকে ৩ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গত (২৫ জুন) দুপুরে আসামির অনুপস্থিতিতে জেলা দায়রা জজ আদালত এর বিচারক মোঃ মিজানুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মাহফুজুর রহমান চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা গ্রামের মৃত নেজামুদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা গ্রামের মো: আওসার আলী’র মেয়ে মোসা: উম্মে জয়নাব সুমি’র সঙ্গে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারী বিয়ে হয় মাহফুজুর রহমানের। বিয়ের পর থেকে স্ত্রী সুমীকে কারণে-অকারণেই যৌতুক দাবি করে মারধর করতো।

পরে ২০২৪ সালের ১৫ মে আমলী আদালতে (ভোলাহাট) যৌতুক ও মারধরের মামলা দায়ের করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম সকল আসামীকে খালাস প্রদান করে রায় দেন। পরবর্তীতে ভুক্তভোগী গৃহবধূর উম্মে জয়নাব সুমি চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ আদালতে আপিল করলে দিঘ্য সাক্ষ্য প্রদান ও যুক্ততর্ক শেষে এই রায় প্রদান করেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল ওদুদ জানান, আদালতে সাক্ষ্য প্রদান ও যুক্ততর্ক শেষে বিচারক এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মাহফুজুর রহমান গত ৩০ জুন নিম্ন আদালতে আত্ম সমর্পন করলে আদালত তাকে জেল হাজতে পেরন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com