শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক-৩

বদিউজ্জামান রাজাবাবু :   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক-৩
২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকির পাড়া এলাকায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান।

বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন রাব্বির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের উপস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকির পাড়া মহল্লার লালচাঁনের ছেলে মো. জাকির হোসেন, আমজাদ আলীর ছেলে মো. আলম ও মো. আইনাল হকের ছেলে মো. ইদুল।

এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অবিস্ফোরিত ৩টি ককটেল, ১টি রামদা, ৫টি চাপাতি, ১টি কাঠের বাটসহ চাকু, ১০টি ছোট চাকু ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামিদেরকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো নিউজ তৈরী পর্যন্ত।

আটককৃতরা ভাড়াটিয়া হিসেবে টাকার বিনিময়ে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ ঘটাতেন বলে তারা স্বীকার করেছেন। আসামিদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com