শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২
২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরকেডিসিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেনঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আনারপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোঃ বেলাল (৩৪) ও নুনগোলা কেডিসি পাড়া গ্রামের মোঃ বেলালের স্ত্রী মোসাঃ উজলেফা বেগম (৩৫)। চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ডিএনসি’র এক প্রেসনোটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী  ইমরুল হাসান এর তত্ত্বাবধানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম রব্বানী সরদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়া এলাকায় সেনাবাহিনী, র্যাব এর সমম্বয়ে একটি যৌথ অভিযান চালায়। এসময় আসামীদের বসতবাড়ী থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ গ্রাম গাঁজা, মাদকবিক্রির নগদ ৮৭,৯২০/- টাকা ও ০৩ টি মোবাইল সেট সহ আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com