শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের জন্য ৫৯ বিজিবি’র  কম্বল উপহার

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের জন্য ৫৯ বিজিবি’র  কম্বল উপহার
৭১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কিরণগঞ্জ এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঈদগাহ মাঠে স্থানীয় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম। তিনি বলেন, “বিজিবি কেবল সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ, সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ মহানন্দা ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় মানুষরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com