শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে শৌচাগারে লুকিয়ে রাখা ১৪৫ লিটার ডিজেল উদ্ধার 

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে শৌচাগারে লুকিয়ে রাখা ১৪৫ লিটার ডিজেল উদ্ধার 
৬৭

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। তল্লাশিতে মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের বসতবাড়ির শৌচাগারে রাখা তিনটি ড্রাম থেকে ডিজেল জব্দ করা হয়।

জাহিদ হাসান বলেন, ঝিলিম ইউনিয়নের মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে রাখা ডিজেল উদ্ধার করা হয়। পরে জব্দ করা তেল ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সুজন নামের ওই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com