শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

বদিউজ্জামান রাজাবাবু:   |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
১২

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জের আয়োজন এ সভা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।

পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি করতে প্রচার-প্রচারনা বাড়াতে হবে। চালকদের পাশাপাশি পথচারীদের সতর্ক থাকতে হবে। এছাড়া সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন, উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃ দাঃ), সওজ, সড়ক উপ-বিভাগের মোঃ মেহেদী খান, চাঁপাইনবাবগঞ্জ বিআরটি এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ শাহজামান হক, নিরাপদ সড়ক চায় কমিটির প্রতিনিধি মোসাঃ ফারুকা বেগম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সিভিল সার্জনের প্রতিনিধি, সরকারি-সেরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com