শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবার মাঝে ৮০ লক্ষ টাকা বিতরণ 

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবার মাঝে ৮০ লক্ষ টাকা বিতরণ 
১৬

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত ৮০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেকে পেয়েছেন ৫ লক্ষ টাকার চেক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ অফিস আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিআরটিএ-এর উপপরিচালক হেমায়েত উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, রাজশাহী বিআরটিএ-এর সহকারী পরিচালক ফয়সাল হাসান, জেলা বিআরটিএ-এর সহকারী পরিচালক শাহজামান হকসহ অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com