শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর করলে এসপি গৌতম কুমার

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর করলে এসপি গৌতম কুমার
৬০

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মার্চ ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব ৯টি, নাচোল থানার এএসআই মোঃ ফরহাদ হোসেন ৩টি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই কামরুল হাসান ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের নিকট হস্তান্তরের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত করা হলে, পুলিশ সুপার নিজ হাতে ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে তুলে দেন।

এসময় উপস্থিত ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com