শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে হারুন-রাজন ২ ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে হারুন-রাজন ২ ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের দায়ের হওয়া মামলায় ২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১১ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আসামীদের জামিনে আপত্তি নেই মর্মে আবেদন করায় বাদীকেও সন্ধ্যা পর্যন্ত জেল হাজতে আটকে রাখার নির্দেশ দেয়া  হয়।

মামলার এজারহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে গত ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। সদর উপজেলার বারঘোরিয়া এলাকার ইউসুফ আলী মামলাটি দায়ের করেন। এমামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ আব্দুল ওদুদ ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজন, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদকসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে আরো বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে সরকার পতনের আন্দোলন চলছিল। আন্দোলনে যোগ দিতে আসার পথে শিবতলা এলাকায় আসামিরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটনায়। আসামী পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, ওই মামলায় ২৬ জনের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, আদালতে উপস্থিত হয়ে জামিনে আপত্তি নাই এমন আবেদন করায় মামলার বাদী ইউসুফ আলীকেও সন্ধ্যা পর্যন্ত  আটক রাখার নির্দেশ দেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, জামিন নামঞ্জুর হওয়া আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com