শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন গ্রেফতার
১০

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যলয়ের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস (২৮)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক দিক-নির্দেশনায় সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ক- সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রীপাড়া এলাকার শ্যামলের ভাড়া বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ ৬৩ হাজার ৪১০ টাকাসহ ভূয়া সাংবাদিক শ্যামলকে গ্রেফতার করা হয়  এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com