শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
৪৯

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ শনিবার (২৯ জুন) ভোরে একটি চোরাই মোটরসাইকেল চক্রের হাত থেকে ১০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সদর মডেল থানার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর মেলার মোড়ে জনৈক মেরাজ বিশ্বাসের আমবাগানে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ বারিকুল ইসলাম (৩০)-কে আটক করে। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ডিটিএস ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত গাড়িগুলোর মধ্যে হিরো এইচএফ ডিলাক্স, টিভিএস স্ট্রাইকার, অ্যাপাচি আরটিআর ও হিরো স্প্লেন্ডর+ মডেলের মোটরসাইকেল রয়েছে। এসব গাড়ির মোট মূল্য প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ৪৯ নম্বর মামলা (দণ্ডবিধির ৩৭৯/৪১৩ ধারা) রুজু করা হয়েছে। তদন্তকারী অফিসার এসআই মোঃ এনামুল হক জানান, আসামী ও তার সহযোগীরা বিভিন্ন থানা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। বাকি সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

উদ্ধারকৃত মোটরসাইকেলের বিস্তারিত তালিকা:

1. ডিসকভার ডিটিএস 125 সিসি (কালো-লাল রং) – ইঞ্জিন নং: JZXWML.74360 – চেসিস নং: PSUB440Y6MTC47735
– আনুমানিক মূল্য: ৮০,০০০/- টাকা
2. হিরো এইচএফ ডিলাক্স 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HALLEAJGG00123
– চেসিস নং: PSIHAR2643310038
– আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
3. হিরো এইচএফ ডিলাক্স 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HAIIEJJ9G00054
– চেসিস নং: PSIHAR2633JG01950
– আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
4. টিভিএস স্ট্রাইকার 125 সিসি (লাল রং)
– ইঞ্জিন নং: FF4EA1800142
– চেসিস নং: PS625BP49K6H10034
– আনুমানিক মূল্য: ৮০,০০০/- টাকা
5. ডিসকভার ডিটিএসআই 100 সিসি (কালো রং) – ইঞ্জিন নং: JBMBTH55212
– চেসিস নং: MOIDSPAZZTWH95294
– আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
6. অ্যাপাচি আরটিআর 160 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: OE4AM2103216
– চেসিস নং: PS6J4KE41M6D33419
– আনুমানিক মূল্য: ১,২০,০০০/- টাকা
7. ডিসকভার ডিটিএসআই 100 সিসি (কালো রং) – ইঞ্জিন নং: JBYWKF94726
– চেসিস নং: AISAVKWG90236
– আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
8. হিরো এইচএফ ডিলাক্স 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HATTEJIGG00107
– চেসিস নং: PS স্বশী BIJ100344
– আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
9. হিরো স্প্লেন্ডর+ 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HA10ERK9H01129
– চেসিস নং: PSIHARI4IKJK0038
– আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা 10. হিরো এইচএফ ডিলাক্স 100 সিসি (লাল রং) – ইঞ্জিন নং: HALIEJF9M59476
– চেসিস নং: MHLHAHATI,SA00068
– আনুমানিক মূল্য: ৭০,০০০/- টাকা
পুলিশ সূত্রে জানা গেছে, চোরাই মোটরসাইকেল ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট সক্রিয় ছিল, যা বিভিন্ন জেলা থেকে গাড়ি চুরি করে এখানে মজুদ রাখত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com