শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপর ইউনিয়নের অর্ন্তগত মোল্লামোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত মোঃ আজিজুল ইসলাম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ৫।

গ্রেফতারকৃত আজিজুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পারকালিনগর মিলের পাড়া গ্রামের মোঃ আবু বাক্কারের ছেলে ।

উল্লেখ্য, আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। গত ২০২২ ইং সনে মাদক সরবরাহের অভিযোগে মাদক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হাতেনাতে ধৃত হয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়। বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীর নামে আরোও তিনটি গ্রেফতারী ওয়ারেন্ট ইস্যু রয়েছে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান র‍্যাব ৫।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com