শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির উদ্যোগে ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  

বদিউজ্জামান রাজাবাবু :   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির উদ্যোগে ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  

চাঁপাইনবাবগঞ্জে ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন জেলা ঠিকাদার সমিতি ও সাধারণ ঠিকাদাররা। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।

গত মঙ্গলবার জেলা ঠিকাদার সমিতির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

দাবি ৪টি হচ্ছে- ১. সরকারের কাজের গুণগত মান ঠিক রাখার জন্য সকল টেন্ডার লটারির মাধ্যমে করতে হবে; ২. ওটিএম ১০ শতাংশ বার টেন্ডার বন্ধ করতে হবে; ৩. বর্ধিত আয়কর বাতিল করে পূর্বের ন্যায় ৪ শতাংশ করতে হবে এবং ৪. ১০ লাখ টাকার উপর কোনো প্যাকেজ করে টেন্ডার দেওয়া যাবে না।

জেলা ঠিকাদার সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নিয়ামুল হক, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, রবিউল আলম রবি, আব্দুল করিম ছবি, শাহিন আখতার বাবু, রফিকুল ইসলাম, রুহুল আমিনসহ এসময় অন্য ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন সঞ্চালনা করেন ঠিকাদার সৈয়দ আশিকুজ্জামান রনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com