বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
অমর একুশে উপলক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পর জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নেতৃত্বে পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, মো. হাসান তারেক, এএসপি (প্রবেশনার) সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম, তদন্ত ওসি শুকমল চন্দ্র দেবনাথসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এসময় জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংঘটিত একটি ঐতিহাসিক গণআন্দোলন। সে সময় ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহিদ হন, এই আত্মত্যাগ বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে মাতৃভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
১৯৯৯ সালে প্যারিসে ইউনেস্কোর পূর্ণাঙ্গ অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রস্তাবটি পাস হয় এবং এরপর থেকে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com