শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাশ,  সহ সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় এলাকার বিভিন্ন সমস্যা, যেমন – মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিয়ে বন্ধে পদক্ষেপ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সভার আলোচ্য বিষয়গুলির মধ্যে রাস্তাঘাটের নিরাপত্তা, যানজট নিরসন, এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টিও ছিল।  সভার সিদ্ধান্ত অনুযায়ী, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে, বাল্য বিয়ে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও, নারী ও শিশু নির্যাতন বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com