শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১

বদিউজ্জামান রাজাবাবু   চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে একজনকে আটকসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার (১১ মার্চ) গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুইটি অভিযান চালানো হয়। এর মধ্যে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মো. আলীম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা।

 

আটক ব্যক্তির কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

 

অন্যদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ ও ৩ হাজার ১৭০ পিস ট্যাবলেট জব্দ করে।

 

পরে আটক ব্যক্তিসহ জব্দ করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

তিনি আরও জানান, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামিকে আটকসহ প্রায় ৪ হাজার ৬০০ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com