শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায়। বাংলাদেশীরা হলেন, রাধানগর ইউনিয়নের রোকনপুর মহবুল ইসলামের ছেলে মো. মুকুল,মোশারফের ছেলে আলিম,একই ইউনিয়নের সাগরইল গ্রামের ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু। পারিবারের সদস্য,স্থানীয় বাসিন্দা ও রাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশীদ জানান, সীমান্তঘেঁষা গ্রাম রোকনপুর ও সাগরইলের কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে ধরে নিয়ে যায় বিএসএফ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com