শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইবনাবগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি বুলবুল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইবনাবগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এমপি বুলবুল
৫৩

নির্বাচনি ইশতেহার অনুযায়ী গ্রীন-ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার প্রত্যয়ে জামায়াত থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, “পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অংশ। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

পাশাপাশি তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com