শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
৮৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার আলীয়াবাদে অবস্থিত চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬।বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও মেধা মূল্যায়নভিত্তিক বিভিন্ন আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য।(ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর) এবং নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সুরুজ খা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন মহিন, বিদ্যালয়ের দাতা সদস্য মো. কামাল মিয়া ও এনামুল হক সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আলীয়াবাদ গ্রামের সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষকবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান বলেন,
“শিক্ষার প্রসারে এবং আগামী দিনের যোগ্য নাগরিক গঠনে এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় অত্র এলাকার শিক্ষা বিস্তারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষায় সমানভাবে মনোযোগী হতে হবে।

কারণ একটি শিক্ষিত, সৃজনশীল ও দেশপ্রেমিক প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ইভেন্ট এবং বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ লক্ষ্য করা যায়।

পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সমাপনী বক্তব্যে সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হোসাইন উপস্থিত সকল অতিথি, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com