শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চারঘাটে ভেজাল গুড় ও বেকারিতে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদন :   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চারঘাটে ভেজাল গুড় ও বেকারিতে অভিযান, জরিমানা
৬০

চারঘাট পৌরসভার পিরোজপুর এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর চুন, হাইড্রোজেন, ফিটকিরি ও ডালডা ব্যবহার করে গুড় প্রস্তুতের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ক্ষতিকর উপাদান ও প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া’ বেকারিতে ফুড গ্রেডবিহীন ক্ষতিকর রং, হাইড্রোজেন ও স্যাকারিন ব্যবহার এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্ষতিকর উপাদান জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই রাজশাহীর ইন্সপেক্টিং অফিসার জনাব জুনায়েদ আহমেদ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com