শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চালকের হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই, চক্রের ২ সদস্য গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চালকের হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই, চক্রের ২ সদস্য গ্রেফতার
১৪

গাইবান্ধায় চালকের হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই।পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে ছিনতাই চক্রের ২ সদস্য। উদ্ধার করা হয়েছে ছিনতাই যাওয়া ইজিবাইক।

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গ্রেফতারকৃতদের
জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানার এরুলিয়া ইউনিয়নের উত্তর বিদুপাড়া গ্রামের ও বর্তমান ঠিকানা গাবতলী উপজেলার (টায়ারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান(৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা গ্রামের সলেমানের ছেলে শাহারুল শেখ রাহুল (৪০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর ৫টার দিকে ইজিবাইক নিয়ে তালুকানুপুর ইউনিয়ন থেকে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এর উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে জুমারঘর নামক স্থানে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ইজিবাইক চালককে মারধর করে ভয়ভীতি দেখিয়ে হাত পাঁ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে সটকে পড়ে, এ ঘটনার ২০মিনিট পরেই ইজিবাইকের চালকের আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এরপর চালক অন্য একটি অটোরিকশায় চড়ে দ্রুত থানায় গিয়ে ঘটনাটি জানায়। পরে থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি অন্য একটি পিকাপে করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হাতে নাতে ওই দুই ছিনতাইকারীকে আটক করে ইজিবাইকটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান, আটককৃত মান্নানের বিরুদ্ধে বি়ভিন্ন থানায় ৮টি মামলা ও শাহরুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদেরকে হাতে নাতে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com