শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাল আত্মসাতের অভিযোগ, অবশেষে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আনোয়ার হোসেন   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাল আত্মসাতের অভিযোগ, অবশেষে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সরকারি চাল আত্মসাতের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যার্ত মানুষের মধ্যে উপবরাদ্দকৃত ৩ টন চাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘদিন গুদামজাতকরণ এবং যথাসময়ে বিতরণ না করে সরকারি কাজে অবহেলা করায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক।

এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মনজু মিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনে ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী উল্লেখিত চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত একটি মেইল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com