মনিরুজ্জামান তুহিন, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া | শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | ১৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (২১ জুন) শাখার ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়। শোকবার্তায় বলা হয় “ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা চিকিৎসারত অবস্থায় ভারতের রেলা হসপিটালে আনুমানিক রাত ১ টার দিকে মৃত্যুবরণ করেন। শান্তা দীর্ঘদিনযাবৎ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মে লিভার ট্রান্সপ্ল্যান্ট অপারেশন সম্পন্ন হয়েছিল এবং তারপর থেকে আর জ্ঞান ফেরেনি। মর্মান্তিক মৃত্যুতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মাসুদ রুমী মিথুন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com