শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চীনে যুব প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্টিত

চীন প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে যুব প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্টিত
১৩

বাংলাদেশের অংশগ্রহণে চীনে “তারুণ্যের শক্তিতে অবদান রাখুন এবং একসাথে একটি উন্নত বিশ্ব গড়ে তুলুন” এই থিম নিয়ে “২০২৪ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইয়ুথ লিডারস ডায়ালগ উইথ চিয়াংশি” প্রোগ্রামটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী সংলাপটি চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক ফান ইয়ং এর সভাপতিত্বে চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে অনুষ্ঠিত হয়।

দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সহযোগিতায় সংলাপটি চিয়াংশি পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস, চিয়াংশি যুব ফেডারেশন এবং চিয়াংশি চায়না ভোকেশনাল এডুকেশন সোসাইটি যৌথভাবে আয়োজন করে।

চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর ভাইস প্রেসিডেন্ট শেন শিন, চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে, এবং ইরান-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস চেয়ারম্যান মেহদি নাদি সহ অন্যান্য অথিতিরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাংলাদেশ, ইরান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, রাশিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা, মাদাগাস্কার সহ ২২টি দেশের ২০০ জনের বেশি যুব প্রতিনিধিরা এই সংলাপে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com