শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চেক রিপাবলিকে অনুষ্ঠিত ম্যারাথনে শিব শংকর উড়ালেন দেশের পতাকা।

জার্মানি প্রতিনিধি   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চেক রিপাবলিকে অনুষ্ঠিত  ম্যারাথনে শিব শংকর উড়ালেন দেশের পতাকা।
২২

ইউরোপের চেক রিপাবলিকের রাজধানী প্রাগে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উড়ালেন বাংলাদেশের দৌড়বিদ শিব শংকর পাল। বিশ্বের ৫০টি দেশের প্রায় ১০ হাজার প্রতিযোগীদের ভীড়ে লাল-সবুজের পতাকা নিয়ে দৌড়েছেন শিব শংকর। এই ম্যারাথনের মাধ্যমে শিব শংকর ব্যক্তিগত ১৩৩ তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন। রোববার (৪ মে) ঐতিহাসিক এই ম্যারাথন দেখতে মুগ্ধতা ছড়ানো শহর প্রাগ শহরের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছিলেন লাখো দর্শনার্থী। রাজধানীর আল্টস্টাড রিং এর ভেনসেল প্লাটজ তারপর ন্যাশনাল মিউজিয়াম থেকে শুরু হয়ে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার এর ম্যারাথনটি দেশটির দীর্ঘতম নদী মলদাউ এর তীর ধরে দৃষ্টিনন্দন কার্লসব্রিজ ও সেন্ট ভিটুস ক্যাথেড্রাল হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান প্রদক্ষিণ করে প্রাগার বুর্গ বা প্যালেস হয়ে আবারো ভেনসেল প্লাটজে এসে শেষ হয়।

এর মধ্যে প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ ট্র্যাক শেষ করতে শিব শংকর পাল সময় নেন ৩ ঘণ্টা ৪৫ মিনিট ৫৮ সেকেন্ড। এর আগে বিশ্বের বিখ্যাত সব আন্তর্জাতিক ম্যারাথনে বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়িয়েছেন শিব শংকর । দৌড়েছেন মাউন্ট এভারেস্ট, সুইজারল্যান্ডের ইন্টারলাকেন ও ইয়ুংফ্রাউ এর মত কঠিন সুন্দরতম ম্যারাথনেও। সৌখিন এই দৌড়বিদ ২০১৮ সালের নভেম্বরে নিউইয়র্কে ব্যক্তিগত ক্যারিয়ারের ১০০তম ম্যারাথনে অংশ নেন। ৬৩ বছর বয়সী শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী হলেও তার সৌখিন ইচ্ছা বিশ্বের সব বিখ্যাত ম্যারাথনগুলোতে ফিনিশিং লাইন শেষ করে বাংলাদেশের নাম উজ্জ্বল করা। লক্ষ্য আপাতত দেশের লাল সবুজের পতাকায় ব্যাক্তিগত দেড়শ আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনের মাইলফলক অর্জন করা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com