শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চৌহালীতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গণসংযোগ ও মতবিনিময়

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চৌহালীতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গণসংযোগ ও মতবিনিময়
৮৯

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৫(বেলকুচি -চৌহালী ) আসনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আকবর আলী মোল্লা লাঙ্গল প্রতীকের পক্ষে চৌহালী উপজেলার বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির নেতাকর্মী নিয়ে গণ সংযোগ করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী ) দুপুর উপজেলার চরজাজুরিয়া দাখিল মাদ্রাসা মাঠে চৌহালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলার সহ সভাপতি মো: রফিক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী আচরন বিধি মেনে ঘোড়জান, কাউলিয়া,চরজাজুরিয়া ও জোতপাড়া বাজার সহ চৌহালী উপজেলার বিভিন্ন প্রান্তিক মানুষের মাঝে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকে আলহাজ্ব আকবর আলী মোল্লা ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা আলী আকবর হিরা, আবদুল কাদেরও শেখ আলম সহ আরো অনেকে।

এ ব্যপারে সিরাজগঞ্জ – ৫ (বেলকুচি -চৌহালী )আসনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আকবর আলী মোল্লা জানান,জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে সংসদ নির্বাচন করবো। আমি বেলকুচি -চৌহালী আসনে এর সার্বিক উন্নয়ন কল্পের কাজ করার পাশাপাশি মাদক,সন্ত্রাস,চাঁদবাজ মুক্ত গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রয়ারীর নির্বাচনে লাঙ্গল প্রতীকে সিরাজগন্জ -৫ (বেলকুচি -চৌহালী )  আসনে তাকে বিজয়ী করলে এই আসনের বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে নতুন নতুন কলকারখানা নির্মান,গ্রামীন রাস্তাঘাটের উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করে জনগনের নাগরিক অধিকার বাস্তাবায়নে কাজ করে যাবে। সেই সাথে নারীর অধিকার,নারীরদের ক্ষমতায়ন, বেকার যুবক ‍যুবতিদের কর্মমূখী শিক্ষা গ্রহনের মাধ্যমে বেকারত্ব দূরীকনের কার্যকর পদক্ষেপ গ্রহন করে একটি আধুনিক ও অগ্রসর রূপান্তরিত করে একটি মডেল বেলকুচি -চৌহালী ‍উপজেলা হিসেবে গড়ে তুলবে।

গণসংযোগ কালে তিনি সাধারন মানুষের কাছ থেকে ভোটের ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়ার পাশাপাশি জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আকবর আলী মোল্লা লাঙ্গল প্রতীকের ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com