শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি’র নতুন নেতৃত্বে সাইদুর-সাব্বির

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবি’র নতুন নেতৃত্বে সাইদুর-সাব্বির
১০৩

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(গোবিপ্রবি) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ মে ২০২৬ইং, শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে কৃষি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুর রহমানকে সভাপতি এবং এএসভিএম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আহমেদকে সাংগঠনিক সম্পাদক, সিএসই বিভাগের শিক্ষার্থী এস এম জোবায়ের হোসাইনকে (ফাহিম) সিনিয়র সহ-সভাপতি এবং বিএমবি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমানকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার একটি বড় অঙ্গীকার।

আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ঐক্যই পারে ক্যাম্পাসে একটি সুন্দর ও গণতান্ত্রিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে। আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে সহিংসতা, ভয়ভীতি ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে পারবে।ছাত্র অধিকার পরিষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের সমস্যা ও অধিকার নিয়ে কাজ করবে। অতীতের ন্যায় আমরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন,লড়াই, সংগ্রাম,ক্রিয়া ও মেধাভিত্তিক সৃজনশীল জ্ঞান চর্চায় পাশে থাকবো। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন- এতবড় দায়িত্ব পাওয়া সৌভাগ্যের বিষয়, গোবিপ্রবি’র শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়, ক্যারিয়ার নির্দেশনা, নিরাপদ ক্যাম্পাস, মুক্ত জ্ঞান চর্চা সহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গুলোই আমাদের মূল লক্ষ্য। কালোটাকা, পেশিশক্তি, হল দখল, সীট বাণিজ্য, টেন্ডারবাজি পরিহার করে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির মাধ্যমে শিক্ষার্থীবন্ধব নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com