শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই’ চীনের মৈত্রী হাসপাতাল

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই’ চীনের মৈত্রী হাসপাতাল

‘রংপুর নয়, গাইবান্ধায় চাই চীনের ১০০০ শয্যার মৈত্রী হাসপাতাল। এ দাবিতে ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজার এলাকা।

এ উপলক্ষে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ‘ছাত্র-জনতা ও গাইবান্ধাবাসীর’ উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাকাইহাট রোডের বালুয়া বাজার এলাকায় তিন কিলোমিটারব্যাপী মানববন্ধনে ওই ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন। তীব্র যানজটের কারণে ওই রোডে ধীর গতিতে যানবাহন চলাচল করে।

গাইবান্ধা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর হাসপাতাল পুনরুজ্জীবিতকরণ কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রোকন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, শিক্ষক আব্দুর রহমান, সাইদুর রহমান, রওশন আলম প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।

বক্তারা বলেন, ৩১ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত রামচন্দ্রপুর হাসপাতালটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এখানে সুযোগ-সুবিধা থাকার পরেও অজ্ঞাত কারণে হাসপাতালটি সচল করা হচ্ছে না। চীনের মৈত্রী হাসপাতালটি প্রতিষ্ঠার জন্য এলাকার লোকজন প্রয়োজনে আরও জমি দানে রাজি রয়েছেন। এই জায়গায় চীনের ১০০০ শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হলে গোটা রংপুর বিভাগের মানুষ উপকৃত হবে।

বক্তারা রংপুরের পরিবর্তে গাইবান্ধার রামচন্দ্রপুরের বালুয়া হাসপাতালটি প্রতিষ্ঠার জোর দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com