শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব

মো:সৌরব বরগুনা:-   |   শুক্রবার, ২০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব
৩৭

ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসবের আয়োজন করেছে ‘গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি’। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় এলাকার অসংখ্য শিশু, যা এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

রঙিন সাজসজ্জা ও প্রাণবন্ত পরিবেশে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়। এ সময় শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ বন্ধুদের সাথে, কেউবা পরিবারের সদস্যদের সাথে মেতে ওঠে আনন্দে।
মেহেদী দেওয়ার পাশাপাশি শিশুদের জন্য রাখা হয় বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক কার্যক্রম ও ছোট ছোট প্রতিযোগিতা। এতে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
আয়োজকরা জানান, শিশুদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, বর্তমান সময়ে শিশুরা প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিশু জানায়, “আমার খুব ভালো লাগছে, হাতে মেহেদী দিয়ে অনেক সুন্দর লাগছে।” আরেকজন বলে, “এখানে খেলাধুলা করে অনেক মজা পেয়েছি, আবার আসতে চাই।”
অভিভাবকরাও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আনন্দ দেয় এবং তাদের সামাজিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খাইরুল ইসলাম মুন্না, তাওহীদ, ইমন, সৌরব, বিন্তি, ইসরাত, রিয়া, শেফা প্রমুখ।
‘গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি’র আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশুদের জন্য এ ধরনের ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com