শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ক্লাবের নেতৃত্বে ফয়সাল-নয়ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ক্লাবের নেতৃত্বে ফয়সাল-নয়ন
১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ম্যাথ ক্লাবের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। জবি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও কার্যকর এই ক্লাবের নতুন নেতৃত্ব সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিফাত ফয়সাল ও মাহামুদুল হাসান নয়ন নির্বাচিত হয়েছেন।

বুধবার (৭ মে) কমিটির নির্বাচন গণিত বিভাগের কনফারেন্স রুমে সম্পন্ন হয়েছে। এর আগে ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয় ক্লাবের ৭টি উপশাখা—ডিবেটিং, স্পোর্টস, আইটি ও মিডিয়া, ক্যারিয়ার ও রিসার্চ, ভাষা, অলিম্পিয়াডসহ অন্যান্য সাব-ক্লাবের উপকমিটি নির্বাচন। সেদিনই প্রতিটি শাখা থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আজকের মূল কমিটির নির্বাচন হয় ওই নির্বাচিত প্রতিনিধিদের সরাসরি ভোটের মাধ্যমে। ফলাফল ঘোষণা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মোস্তাক আহমেদ স্যার, উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকগণ এবং শিক্ষার্থী প্রতিনিধিরা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান নয়ন বলেন, “আমি কৃতজ্ঞ সকলের প্রতি যারা আমাকে এই দায়িত্বে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন। গণিত বিভাগের শিক্ষার্থীরা শুধু একাডেমিক সীমানার মধ্যে নয়, বরং বহুমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করুক—এটাই আমাদের লক্ষ্য। ডিবেটিং, ক্যারিয়ার, স্পোর্টস, ভাষা, আইটি ও রিসার্চসহ বিভিন্ন সাব-ক্লাবের কার্যক্রমের মাধ্যমে আমরা সদস্যদের প্রতিভা বিকাশে সহায়তা করবো।”

প্রেসিডেন্ট সিফাত ফয়সাল বলেন, “MathClub-এর মতো একটি গুরুত্বপূর্ণ ক্লাবের নেতৃত্বে আসতে পারা আমার জন্য গর্বের। আমি ক্লাবকে একটি সক্রিয়, অংশগ্রহণমূলক ও শিক্ষনীয় পরিবেশে রূপান্তরিত করতে চাই। শিক্ষক-শিক্ষার্থী সকলের সহযোগিতায় আমরা ক্লাবকে উদাহরণযোগ্য করে তুলতে পারবো ইনশাআল্লাহ।”

ম্যাথ ক্লাবের নির্বাচনী প্রক্রিয়ার শান্তিপূর্ণ পরিবেশ এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণ বিভাগজুড়ে প্রশংসিত হয়েছে। শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com