শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

চট্টগ্রাম ব্যুরো:   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি
৪৭

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের অধিকার আদায় এবং ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি চ্যানেল আই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের কর্মপরিকল্পনা ও রূপরেখা প্রসঙ্গে তার এই অভিমত ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে, যা আমাদের জন্য এক বড় অর্জন। মানুষের স্বতঃস্ফূর্ত ইচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়েছে এবং এর মাধ্যমে জনগণের অধিকার আদায়ের দাবি বাস্তবায়িত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন ও সার্বভৌমত্বের ধারণা অত্যন্ত চমৎকার। জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া বার্তার উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণই এদেশের মালিক এবং সকল ক্ষমতার উৎস।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যাতে সাধারণ মানুষ দপ্তরে সেবা নিতে গিয়ে অনুভব করতে পারে যে তারাই দেশের মালিক। প্রতিমন্ত্রী মীর হেলাল সহজ সরল ভাষায় বলেন, মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়া মানে ক্ষমতাবান হওয়া নয়, বরং জনগণের সেবায় আত্মনিয়োগ করাই আমাদের মূল দায়িত্ব। ভূমি সেবার মানোন্নয়ন সম্পর্কে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি জানান, ভূমি অফিসে ‘হিউম্যান টাচ’ কমিয়ে সেবাকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। এখন ভূমি মালিকরা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারছেন। ই-মিউটেশন চালু হওয়ার ফলে মানুষের হয়রানি ও দুর্নীতির হার অনেক কমেছে। যারা অনলাইনে সেবা নিতে পারছেন না, তাদের জন্য ‘ল্যান্ড সার্ভিসেস ফ্যাসিলিটেটিং সেন্টার’ (এলএসএফসি) অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, আগামী ১৯ মে ২০২৬ তারিখে সারাদেশে একযোগে ‘ভূমি সেবা মেলা’ অনুষ্ঠিত হবে, যা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। পার্বত্য চট্টগ্রামকে একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী চান পার্বত্য চট্টগ্রামের ১২টি জাতিসত্ত্বার মানুষের সমান অধিকার ও জীবনমান নিশ্চিত করতে। দুর্গম এলাকায় সুপেয় পানির ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার জটিলতা নিরসনে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ নীতির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশীদের ‘রংধনু জাতি’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সেখানে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। বৈষম্যবিহীন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সরকারের মূল লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com