শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি-বান্ধব সরকার: ধর্ম মন্ত্রী কায়কোবাদ

নাজমুল হাসান:   |   শুক্রবার, ০৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি-বান্ধব সরকার: ধর্ম মন্ত্রী কায়কোবাদ
৭১

কুমিল্লার মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিযন্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষিযন্ত্র পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া বর্তমান সরকার ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের কৃষকদের মাঝে মোট ১৬৭টি কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র, ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প ও ২০টি ধান মাড়াই যন্ত্রসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com