শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনসাধারণের জন্য ২ টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্ট গার্ড পূর্ব জোন

  |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনসাধারণের জন্য ২ টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্ট গার্ড পূর্ব জোন
২১

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে জনসাধারণের জন্য ২ টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্ট গার্ড পূর্ব জোন।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর, বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষ্যে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ ২টি জাহাজ ‘বিসিজিএস অপূর্ব বাংলা’ এবং ‘বিসিজিএস তাজউদ্দীন’ দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এসময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসে জাহাজগুলো পরিদর্শন করেন এবং কোস্ট গার্ডের সক্ষমতা, আধুনিকায়ন ও সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

জাহাজে দায়িত্ব পালনরত কোস্ট গার্ড সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com