শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে পত্রিকা ও বুকসেল্ফ দিবে ছাত্রদল

জবি প্রতিনিধি:   |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে পত্রিকা ও বুকসেল্ফ দিবে ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি দ্বিতীয় দিনে ক্যাম্পাসে প্রবেশের পর কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে যায়। এসময় তারা কেন্দ্রীয় লাইব্রেরিতে পত্রিকা ও বুকসেল্ফ দেওয়ার আশ্বাস দেয়। সোমবার (২৭জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব মো. সামসুল আরেফিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেখানে তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা এবং তাদের বিভিন্ন দাবীদাওয়া শোনা হয়। লাইব্রেরিতে অবস্থানরত পড়ুয়া শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ছাত্রদলের নবগঠিত কমিটির কাছে জানায়। তারই পরিপ্রেক্ষিতে লাইব্রেরির শিক্ষার্থীদের দাবী অনুযায়ী শাখা ছাত্রদলের অর্থায়নে প্রতিদিন ৩টি প্রথম আলো এবং ৩টি ডেইলি স্টার পত্রিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে বই রাখার জন্য বুকসেল্ফ, ব্যাগ রাখার জন্য আরো তাক বসিয়ে দেওয়ার ঘোষণা করা হয়।

আগামীকাল থেকেই পত্রিকা দুটো কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী দেওয়া দেওয়া হবে বলে জানান শাখা ছাত্রদলের শীর্ষ দুই নেতা। শিক্ষার্থীরা লাইব্রেরি সম্প্রসারণের কথা জানালে তারা (ছাত্রদল) বলেন, লাইব্রেরির স্থানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করায় লাইব্রেরি ছোট হয়েছে, যেটা শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ।

এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবী দাওয়ার মধ্যে লাইব্রেরিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সরবরাহ, নামাজের স্থানে কার্পেট লাগানো। লাইব্রেরিতে এসি স্থাপন, ওয়াশরুমের সংকট দূর করাসহ টিস্যু সাবান সরবরাহ, শুক্র-শনিবার লাইব্রেরি খোলা রাখা এবং খোলা রাখার সময় ১০টা পর্যন্ত খোলা রাখার দাবী করে শিক্ষার্থীরা। ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়, খুব শীঘ্রই নেতৃবৃন্দ প্রশাসন বরাবর লিখিত আকারে দাবীগুলো তুলে ধরবেন এবং বাস্তবায়নের পদক্ষেপ নিবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com