শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবির দুই শিক্ষার্থীকে থানা থেকে মুক্ত করলো জবি প্রশাসন

জাহিদ হাসান   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবির দুই শিক্ষার্থীকে থানা থেকে মুক্ত করলো জবি প্রশাসন
১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আন্দোলনকারী সন্দেহে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরবর্তীতে কোন ধরনের সংশ্লিষ্টতা না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয় তারা। আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের সিএসই বিভাগের শিক্ষার্থী।

 

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পরপর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মুচলেকা দিয়ে ছাড়া পায় দু’জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, শিক্ষার্থীদের আটকের ঘটনা জানার সাথে সাথে আমরা থানাই যায়।

 

পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কয়েকজন শিক্ষার্থী সন্দেহজনকভাবে আটক হয়েছিলো। কোতোয়ালি থানায় সহকারী প্রক্টর ও শিক্ষকদের প্রতিনিধিদের সমঝোতার মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরপরই তাদেরকে ছাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ তারা যেন কোন প্রকার সহিংসতায় লিপ্ত না হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com