শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবির নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তনের দাবী শহীদ সাজিদের নামে

জাহিদ হাসান:   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবির নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তনের দাবী শহীদ সাজিদের নামে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ইকরামুল হক সাজিদের নামে রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা তার নামের একটি ব্যানার নতুন ভবনের সামনে ঝুলিয়ে রেখেছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরীর কাছে শিক্ষার্থীরা এ দাবি জানিয়ে একটি আবেদন করে।

আবেদনে বলা হয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরন করা শহীদ ইকরামুল হক (সাজিদ) এর স্মৃতি রক্ষার্থে নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে “শহীদ সাজিদ একাডেমিক ভবন” করার জন্য দাবি জানাচ্ছি।

সাজিদের সহপাঠী মো. জায়েদ বিন ফারুক বলেন,আমার বন্ধু সাজিদ ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং ১৪ আগস্ট হাসপাতালে মৃত্যু বরণ করে। দেশের জন্য তার এই আত্মত্যাগ স্মৃতি হিসেবে রক্ষা করার জন্য বিবিএ ভবনের নাম পরিবর্তন করে আমরা শহীদ সাজিদ একাডেমিক ভবন করার জন্য দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। প্রশাসন এটা সিন্ডিকেটের মাধ্যমে পাশ করে পরবর্তীতে স্হায়ী নামফলক লাগিয়ে দিবে বলে আশ্বাস দিয়েছে। আর আমরা আপাতত নিজ উদ্যোগে ভবনের সামনে একটি অস্থায়ী ব্যানার লাগিয়ে দিয়েছি।

এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের দাবিটা যৌক্তিক। তবে ভবনের নাম পরিবর্তন করতে একটা নিয়মের ভেতর দিয়ে যেতে হবে। বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে পাশ করতে হবে।”

এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগষ্ট সাজিদের মাথার পিছনে গুলি লেগে চোখের পিছনে আটকে যায়। ১০ দিন মৃত্যুর সথে লড়াই করে ১৪ ই আগষ্ট বেলা ২ টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com