শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবির নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম

মোঃ হৃদয়   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবির নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিয়োগ পাওয়া প্রথম উপাচার্য। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেই প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ১০(১) এর ধারা অনুযায়ী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিম, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

চার শর্তে অধ্যাপক রেজাউল করিমকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে— *উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছর হবে। *উপাচার্য পদে তিনি অবসর–অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন। *তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। *রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, অনেক বড় একটি দায়িত্ব পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্সির জন্য কাজ করবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com