শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন

জবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি গঠন
৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এ. কে. এম তামীম রহমান ও সাধারণ সম্পাদক হয়েছে একই সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাব্বানী রাশহা রাতুল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন ক্লাবটির মডারেটর মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন: আরাফাত চৌধুরী নিলয়, মো. মায়নুল ইসলাম, একেএম আব্দুল্লাহ ও মেহেদী হাসান মাহিম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন সানজিদা ইসলাম, মো. তাহামিদ হাসান, নেয়ামুল হাসান ও মো. মারুফ আহমেদ বাঁধন। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন সিরাজুম মুনিরা মাইশা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে জবি ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্যারিয়ার ক্লাবের যেকোনো কার্যক্রমে জবি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি ক্লাবের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ক্যারিয়ার ক্লাব একটি প্রাণবন্ত সংগঠন হিসেবে দক্ষতার সঙ্গে বড় পরিসরের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে। সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জবিকে মানসম্মত ইন্ডাস্ট্রি কোলাবরেশনের দিকে নিতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি নতুন কমিটির সদস্যদের সঠিক ভিশন ও মিশন ধারণ করে কমিটমেন্ট ও টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে পূর্বসূরিদের ছাড়িয়ে আরও বড় সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি এ. কে. এম তামীম রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্লাব হিসেবে আমরা মান ও ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কাজ করবো। বর্তমানে ক্লাবের সক্রিয় সদস্যরা নিয়মিত ওয়ার্কশপ, সেশন ও ট্রেনিংয়ে অংশ নিয়ে নিজেদের দক্ষতা উন্নয়ন করছে। আশা করছি আমরা ভবিষ্যতেও আরও বেশি শিক্ষার্থীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবো।

সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, সূচনালগ্ন থেকেই ক্যারিয়ার ক্লাব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা অর্জনে ভূমিকা রেখে এসেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে ক্যারিয়ার ক্লাব তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং নতুন সব সম্ভাবনার দুয়ার খুলে দেয়ার চেস্টা করবে

অনুষ্ঠানে বিদায়ী প্যানেলের সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয় এবং ক্লাবের গভর্নিং বডির সদস্যদের সনদ প্রদান করা হয়। এইসময় জবি ক্যারিয়ার ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com