শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবি ছাত্রী হলে দুই বছরের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন সেবা চুক্তি

জবি প্রতিনিধি   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবি ছাত্রী হলে দুই বছরের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন সেবা চুক্তি
৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্থাপন করা হলো স্যানিটারি ভেন্ডিং মেশিন। এই উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার প্রচেষ্টায় দুই বছরের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ভার্টিক্যাল ইনোভেশন (Vertical Innovation)-এর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু করবে। চুক্তি অনুযায়ী, ছাত্রীদের জন্য মেশিনে স্যানিটারি ন্যাপকিন রিফিল, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা গ্রহণসহ সব ধরনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি করবে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, নারী শিক্ষার্থীদের ব্যবহৃত প্রতিটি প্যাডের ৩০ শতাংশ খরচ বহন করবে শহীদ সাজিদ মেডি এইড, জবি। এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল আহ্বায়ক সদস্য আবু বকর খান বলেন— “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীহলে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চাই।”

শুধু স্যানিটারি মেশিনই নয়, জানা গেছে কমল মেডি এইড (Kamal Medi Aid) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। সপ্তাহের বিভিন্ন দিনে অনুষ্ঠিত এসব ক্যাম্পে নারী শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের কার্যক্রমও চলবে। তবে এ সব সেবা কেবল ক্যাম্পাস চলাকালীন সময়েই প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্রীদের স্বাস্থ্যসেবায় প্রযুক্তি-ভিত্তিক এ ধরনের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। শিক্ষার্থীরা মনে করছেন, এ পদক্ষেপ তাদের দৈনন্দিন ভোগান্তি কমাবে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com