জাহিদ হাসান: | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ১৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মধ্য থেকে সাধারণ শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবি জানালে শিক্ষক সমিতির প্রেস বিফিংয়ে দায় সারা ভাব দেখা গেছে এবং তাদের বক্তব্য ও স্পষ্ট নয়।
আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্চে শিক্ষক সমিতির আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ের অনুষ্ঠিত হয়ছে।
লিখিত প্রেস ব্রিফিং এ তারা দায় সারা ভাবে দাবী জানিয়েছে। এখানে সুনির্দিষ্ট কোন দাবী বা আল্টিমেটামের কথা জানানো হয় নি। গতানুগতিক ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নিহতের জন্য শোক, সাংবাদিকদের সালাম, ক্লাস শুরুর বিষয় উঠে এসেছে।
সাংবাদিকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে ভিসি নিয়োগের দাবিতে কোন শুক্রবার বা শনিবার কোন কর্মসূচি দেওয়া হবে কি না বিষয়টি জানতে চায়লে তারা বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা না করে কোন সিদ্ধান্ত দিতে পারছি না। রাত ৮ টার মধ্যে কার্যনির্বাহী মিটিংয়ের সিদ্ধান্ত জানানো হবে।”
অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে ভিসি নিয়োগ হলে শিক্ষক সমিতির তাকে ফুল দিয়ে গ্রহণ করবে নাকি শিক্ষার্থীদের সাথে প্রশাসন ভবনে তালা ঝুলাবে কি না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তারা কোন স্পষ্ট বক্তব্য দেয় নি।
উক্ত প্রেস ব্রিফিংয়ে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সহসভাপতি অধ্যাপক ড. মো মোমিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড মো. মহসীন রেজা, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড আবুল হোসেন, অধ্যাপক ড. লুৎফর রহমান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com