শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবি প্রেসক্লাবের নির্বাচন কাল

জবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবি প্রেসক্লাবের নির্বাচন কাল
১৫১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক সংগঠন জবি প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার (১৯ মে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র গ্রহণ এবং প্রত্যাহার অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশক্রমে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমাল-কে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এরপর ১৮ মে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল বলেন, “আসন্ন নির্বাচন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের প্রতিটি সদস্যের মাঝে যে উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে, তা আমাদের গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক ঐক্যেরই বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকলেও সবাই সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ করবেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ভূমিকা রাখবেন।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্যদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্ব জবি প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও সদস্যবান্ধব করে তুলবে। পাশাপাশি সাংবাদিকতা চর্চা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com