শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবি সমাজকর্ম বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

জবি প্রতিনিধি   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবি সমাজকর্ম বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
১৬২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগে ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১৩তম ও ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। তিনি বলেন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের সমাজ ও মানবকল্যাণে কাজ করার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তারা ভবিষ্যতে সমাজ গঠনের কারিগর ও পথপ্রদর্শক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com