শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টা ও জোরপূর্বক ফাকা স্টাম্পে সই করিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জমিসহ বসতবাড়ি দখলের চেষ্টা ও জোরপূর্বক ফাকা স্টাম্পে সই করিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
১৯

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমির বাটোয়ারা মামলা করায় প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই ও জমিসহ বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে ভূমি দস্য শামসুজ্জোহা’র বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চাঁপাই প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল হক ও তার পরিবার।

এক লিখিত বক্তব্য মাধ্যমে আশরাফুল হক জানান, মামলায় বিবাদীগনের সাথে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। উল্লেখিত জমির আর.এস দাগ নং ১৩১৯,১৩৪৭,১৩৪৮,১৩৪৯ এর মধ্যে প্রায় দশমিক ২২৯৪ একর জমিজমা নিয়ে শামসুজ্জোহা, সজীব সহ তাদের ভূমি দস্য বাহিনী বিরোধ সৃষ্টি করলে গত ৩১ অক্টোবর ২০২৩ তারিখ আদালতে বাটোয়ারা মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন প্রতিপক্ষ শামসুজোহা সহ তার দলবল। পরবর্তীতে আশরাফুল হক পরিবারসহ তারা বাড়ি ছেড়ে নিজেদের আত্মীয় স্বজনদের বাসায় দিন কাটিয়েছেন। এ ঘটনায় তারা থানায় মামলা করলেও পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তারা। পরে তারা আদালতে মামলা করতে বাধ্য হন। এখনও আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের গত ১৬ অক্টোবর সকালে বাড়ির সামনে পরিকল্পিতভাবে তার অটো ভ্যান গাড়ী আটকিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই করে নেন। এবং জোরপূর্বক জমি রেজিস্ট্রি করার জন্য বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এবিষয়ে অভিযুক্ত শামসুজ্জোহা সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com