শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জমি-জমা নিয়ে শ্যালক দুলাভাই দ্বন্দ্ব, সংঘর্ষে দুলাভাই নিহত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জমি-জমা নিয়ে শ্যালক দুলাভাই দ্বন্দ্ব, সংঘর্ষে দুলাভাই নিহত
১১

গাইবান্ধায় জমি-জমা সংক্রান্ত ঘটনার জের ধরে শ্যালক দুলাভাই দ্বন্দ্ব। সংঘর্ষে দুলাভাই মোজাহার আলী বেপারী (৬৫) নিহত হয়েছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সদর উপজেলার গিদার ইউনিয়নের প্রধানের বাজার এলাকায়। নিহত মোজাহার আলী ব্যাপারী ওই ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর তালুকদার বিষয়টি নিশ্চিত করছেন।

স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, মোজাহার আলী ব্যাপারী তার শ্বশুরের কাছ থেকে ২৫ বছর আগে ২৪ শতক জমি ক্রয় করে ছিলেন। কিন্তু জমি দলিল করে দেয়ার আগেই তার শ্বশুর মারা যান। মোজাহার আলী সেই জমি দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনকে দলিল করে দেয়ার কথা বললে তারা সম্মতি জানিয়ে সময় ক্ষেপন করে আসেন। সম্প্রতি শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন কর্মস্থল ঢাকা থেকে বাড়ি আসলে মোজাহার আলী জমি দলিল করে দেয়ার চাপ দিলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে মোজাহার আলী গুরুতর আহত হন। এ সময় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com