রিয়াদ ইসলাম জলঢাকা: | শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | ১০৫ বার পঠিত | পড়ুন মিনিটে
নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক কমিটি গঠনের শর্তে রেজাউল করিম রাজুকে প্রধান সমন্বয়কারী করে এনসিপি’র ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জুন (শুক্রবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও সংগঠক (উত্তরঅঞ্চল) সার্জিস আলম এর স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সমন্বয় কমিটিতে সদস্যরা হলেন প্রিন্স মাহমুদ, সাহাদাত হোসেন সাজু, আদিবুর রহমান আদিব, শরিফুজ্জামান শরিফ, খলিলুর রহমান, আবু হানিফ, মোতালেব হোসেন, হামিদুর রহমান, মামুনুর রশীদ বকুল, সাইফুল ইসলাম, উম্মে সমশের জেরিন, রিনা বেগম, মাহমুদার রহমান, নেওয়াজ আল তেমিয়াত, ফরহাদ হোসেন, চান মিয়া, রুবেল হোসেন, আব্দুল্লাহ হেল বাকী, ফরিদুল ইসলাম, ফারুক হোসেন, নেয়ামত হোসেন, আবু বক্কর প্রমূখ। উল্লেখ্য, একই দিনে আব্দুল মজিদকে প্রধান সমন্বয়ক এবং শাহ্ আজিজুর রহমান ও মোহাইমেনুর রহমান সানা কে যূগ্ন সমন্বয়ক করে নীলফামারী জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও মোশারফ হোসেন মিন্টুকে প্রধান সমন্বয়ক করে ডিমলা উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com