শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় জমি বিরোধে পুকুরে বিষ, নিধন সব মাছ

জলঢাকা প্রতিনিধি:   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় জমি বিরোধে পুকুরে বিষ, নিধন সব মাছ
১৪

নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে গত ২৮ আগস্ট বিকেলে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া (পূর্বপাড়া) এলাকায়।

এজাহার ও সরেজমিন সূত্রে জানা যায়, স্থানীয় জবায়দুল ইসলামের মেয়ে জেসমিন বেগম এবং ওবায়দুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম এ দু পরিবারের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। জেসমিন বেগম বাদী হয়ে আদালতে একটি এমআর মামলা দায়ের করলে আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

কিন্তু অভিযোগ রয়েছে, ওই নির্দেশ অমান্য করে গত ২৮ আগস্ট বিকেলে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে জেসমিন বেগমের ভোগদখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। পুকুরপাড়ের গাছপালা ভেঙে ও ফল ছিঁড়ে নেওয়ার ঘটনাও এজাহারে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী জেসমিন বেগম বলেন, “আজিজুলসহ তার লোকজন আমাদের ভোগদখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে। এরপর যদি তারা আমাদের বাড়ির টিউবওয়েলে বিষ দেয়, তাহলে আমাদের প্রাণহানি ঘটবে না এর নিশ্চয়তা কোথায়? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং ন্যায়বিচার চাই।”

অন্যদিকে, আজিজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “পুকুরের জায়গা আমাদের। আমরাই ওই পুকুরে মাছের পোনা ছেড়েছি। উল্টো ওরা নিজেরাই পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরেছে।”

এবিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, “এজাহারটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com