শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ

রিয়াদ ইসলাম জলঢাকা:   |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ
২৭

নীলফামারী-৩ (জলঢাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সারে ১২ টায় উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে জেলা বিএনপির সদস্য আকবর আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আহমেদ হোসেন বড় (বাবু), ময়নুল ইসলাম, রশিদুল ইসলাম বাঙালি এবং জেলা বিএনপির সাবেক সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রুহুল আজাদ।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফর্ম সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খল ও সংগঠিতভাবে সম্পন্ন করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন অফিসে যান। এ সময় অন্যান্য নেতাকর্মীরা জলঢাকার অনির্বাণ স্কুল মাঠে অবস্থান করেন। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে শুরু করেন।

উল্লেখ্য, আলহাজ্ব সৈয়দ আলী বর্তমানে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে জেলা বিএনপির সহ-সভাপতি এবং জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com