শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভূমি সেবা মেলা- ২০২৬

জলঢাকা (নীলফা প্রতিনিধি :   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভূমি সেবা মেলা- ২০২৬
৪৭

নীলফামারীর জলঢাকা উপজেলায় ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬।মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক সভার মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় এবং ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রাশেদুজ্জামান সুমন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিয়াদ ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণের বিকল্প নেই। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com