শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

রিয়াদ ইসলাম, (জলঢাকা) নীলফামারী:   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ
১৯

“ছেলে-মেয়ে বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪১৫ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্র তুলে দেওয়া হয়।

পাশাপাশি ৩৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩ জনকে ট্রাই সাইকেল প্রদান করা হয়। নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপংকর রায় এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বী, উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফা আখতার, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীর রতন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com